
রংপুরে ৪ খুন: খেজুর, শসা ও সিগারেটে মিলল আসামিদের ডিএনএ
মহানগর ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩:৫৯

নয়াদিল্লিতে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়ে এই বৈঠক শুক্রবার (৯ অক্টোবর) শেষ হবে।
বৈঠকে বাণিজ্যিক নানা বাধা, পাটজাত পণ্যে অ্যান্টিডাম্পিং শুল্ক, স্থলবন্দর-সংক্রান্ত বিষয়সহ দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও সীমান্ত হাট চালু, রেলপথে পণ্য পরিবহন ও আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর বিষয়েও এতে আলোচনা হয়েছে।
মঙ্গলবার ( ৬ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের একটি সরকারি প্রতিনিধিদল নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ে।
এর আগে, ২০২৩ সালে ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের সবশেষ বৈঠক হয়েছিল।