
বিলে জেলের জালে ১৩ ফুটের অজগর আটকা
প্রতিবেদক, শেরপুর
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১৬:৩৫

শেরপুরে অসুস্থ স্ত্রী নূরজাহানকে কোলে নিয়ে দাঁড়িয়ে বৃদ্ধ সাজু শেখ। ছবি: সংগৃহীত
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’ বলে দুমুঠো খাবারের আকুতি জানানো সেই ৮০ বছরের সাজু শেখের স্ত্রী নূরজাহান বেগম (৭৫) ইন্তেকাল করেছেন।
রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুরের সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিকেল ৫টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানা গেছে, প্রায় ছয় বছর আগে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যায় নূরজাহান বেগমের। এরপর থেকেই চলাফেরার সক্ষমতা হারিয়ে শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। কিন্তু অভাবের সংসারে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে নেয়ার সামর্থ্য ছিল না পরিবারের। অসুস্থ স্ত্রীর সেবা-যত্ন করতে গিয়ে নিজেও চরম সংকটে পড়েন বৃদ্ধ সাজু শেখ।
খাবার, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় খরচ জোগাড় করতেই হিমশিম খেতে হতো তাদের। প্রায় ৬৫ বছরের সংসারে তিন মেয়ে ও তিন ছেলের বাবা-মা ছিলেন সাজু শেখ ও নূরজাহান বেগম দম্পতি। তাদের তিন মেয়েরই বিয়ে হয়েছে। কিন্তু মেয়েদের কেউ কেউ মাঝেমধ্যে বাবার খোঁজ নিলেও তিন ছেলের মধ্যে একজন করোনাকালে নিরুদ্দেশ হয়ে গেলেও মাঝে মধ্যে খোঁজখবর রাখেন। আরেকজন ঢাকায় রিকশা চালান এবং বছরে দু'একবার বাড়িতে আসেন।
কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের জন্য আকুতি জানাতে দেখা যায় সাজু শেখকে। তার অসহায়ত্বের সেই দৃশ্য ছুঁয়ে যায় দেশজুড়ে অসংখ্য মানুষের হৃদয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ব্যক্তি, সামাজিক সংগঠন ও প্রশাসনের পক্ষ থেকে তাদের খোঁজ নেয়া হয়। পৌঁছে দেয়া হয় মানবিক সহায়তাও। তবে, সহায়তা পাওয়ার মধ্যেও থামেনি বার্ধক্য আর অসুস্থতার সঙ্গে তাদের লড়াই। শেষ পর্যন্ত স্ত্রীকে হারিয়ে সেই লড়াইয়ে একা হয়ে গেলেন বৃদ্ধা সাজু শেখ।
স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস মিয়া নূরজাহান বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে মারা যান ওই বৃদ্ধা। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন।