
দুই বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া ২১ আগ্নেয়াস্ত্র, ঝুঁকিতে জননিরাপত্তা
মহানগর ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ১০:৩৮

বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে এলজিআরডি মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লের সাক্ষাৎ।
ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান।
তিনি বলেছেন, অবকাঠামো, পানি সরবরাহ, স্যানিটেশন ও নগর ব্যবস্থাপনার উন্নয়নে ফ্রান্সের দীর্ঘদিনের ভূমিকা গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এ সহযোগিতার পরিধি আরও বাড়ানোর সুযোগ রয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে বাংলাদেশে ফরাসি বিনিয়োগ বৃদ্ধি, চলমান উন্নয়ন প্রকল্পে সহায়তা জোরদার, নতুন প্রকল্পের সম্ভাবনা এবং দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যের পরিধি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া ফ্রান্সের উড়োজাহাজ নির্মাতা সংস্থা এয়ারবাস থেকে বাংলাদেশ সরকারের ১০টি উড়োজাহাজ কেনার অগ্রগতি নিয়েও কথা বলেন মন্ত্রী ও রাষ্ট্রদূত, যে বিষয়ে উভয়েই সন্তোষ প্রকাশ করেন।
বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে ফ্রান্সের উন্নয়ন সহযোগিতা সংস্থা এজেন্স ফ্রঁসেজ দ্য ডেভেলপমঁ (এএফডি)-এর চারটি প্রকল্প চালু রয়েছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সায়েদাবাদ পানি পরিশোধন প্ল্যান্ট (তৃতীয় পর্যায়), ঢাকা এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্প (তৃতীয় পর্যায়), চট্টগ্রাম মেট্রোপলিটন স্যানিটেশন প্রকল্প (নর্থ কাট্টলী) এবং ইমপ্রুভিং আরবান গভর্নেন্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প।
এসব প্রকল্পে ফরাসি সহায়তার পরিমাণ প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা। পাশাপাশি দেশের সাতটি শহর ও পৌর এলাকায় পানি সরবরাহ, অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নে নতুন আরেকটি প্রকল্পের উদ্যোগ নেয়া হয়েছে।
বৈঠকে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক শিবির বিচিত্র বড়ুয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।