
আলজেরিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতায় সমঝোতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৯:১৫

মঙ্গলবার (২০ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে সকাল ৯টায় সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।
শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে রংপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টায় ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন এবং সেখান থেকে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন।
এর আগে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, পূজামণ্ডপ পরিদর্শন করতে তিন বিভাগের তিন জেলা সফর করবেন প্রধানমন্ত্রী। প্রথমে রংপুর, এরপর রাজশাহী এবং সবশেষে চট্টগ্রাম যাবেন তিনি।
আতিকুর রহমান রুমন বলেন, ‘এই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন। সফরকালে প্রধানমন্ত্রী পূজামণ্ডপগুলোতে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।’
সফরসূচি অনুযায়ী, রংপুরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করবেন। দুপুর দেড়টায় তিনি সেখানকার ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান শেষে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।
রাজশাহীর কর্মসূচি শেষ করে বিমানে চট্টগ্রাম পৌঁছাবেন তারেক রহমান। সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জের ঐতিহ্যবাহী জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে ক্ষণিকের বিশ্রাম শেষে রাতেই বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।