
কুষ্টিয়ায় পাগলা কুকুরের কামড়ে হাসপাতালে ৩৩ জন
প্রতিবেদক, কিশোরগঞ্জ
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। সংগৃহীত
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার এগারসিন্দুর ও চরকাওনা গ্রামে পৃথক এ ঘটনা দুটি ঘটে।
মারা যাওয়া দুই কৃষক হলেন এগারসিন্দুর গ্রামের মুর্শিদ উদ্দিনের ছেলে মো. কালাম (৪৫) এবং চরকাওনা গ্রামের দুলাল মিয়ার ছেলে শহীদ উল্লাহ (৭০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজের জমিতে সার ও কীটনাশক ছিটানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মো. কালাম। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে একই সময় চরকাওনা গ্রামে ছাগলের জন্য গাছ থেকে পাতা পাড়তে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যান শহীদ উল্লাহ। এতে তার মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তাওহীদ বলেন, ‘হাসপাতালে আনার আগেই কালামের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। অপরদিকে শহীদ উল্লাহকে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করা হয়।’
কি-ওয়ার্ড: পাকুন্দিয়ায় কৃষকের মৃত্যু, গাছ থেকে পড়ে মৃত্যু, কিশোরগঞ্জ কৃষক মৃত্যু, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ট্যাগ: পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, কৃষক, মৃত্যু, দুর্ঘটনা