
দুই বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া ২১ আগ্নেয়াস্ত্র, ঝুঁকিতে জননিরাপত্তা
বগুড়া ব্যুরো
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ১০:৩৩

পুলিশ ফাঁড়ি অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনেরা। ছবি: সময় সংবাদ
বগুড়ায় রাকিবুল হাসান বকুল হত্যাকাণ্ডের এজাহারনামীয় আসামি নিহতের স্ত্রী পারভীনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার প্রতিবাদে পুলিশ ফাঁড়ি অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনেরা। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর উপশহর পুলিশ ফাঁড়ির প্রধান ফটক অবরোধ করে বিক্ষুব্ধরা অবস্থান নেন।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর নগরীর ঝোপগাড়ি এলাকায় পারিবারিক কলহের জেরে নিজ বাড়ির সামনে বকুলকে গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে নিহতের স্ত্রী পারভীন ও বুলি বেগমকে আটক করে পুলিশ।
পরে নিহতের স্বজনেরা আটক দুইজনসহ আটজনকে আসামি করে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন। স্বজনদের অভিযোগ, মামলা দায়েরের পরও পায়ে আঘাত থাকার কারণ দেখিয়ে এজাহারনামীয় আসামি পারভীনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টার দিকে নিহতের স্বজনেরা প্রথমে বগুড়া নগরীর সাতমাথা-বারপুর সড়ক অবরোধ করেন। পরে তারা উপশহর পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে প্রধান ফটক অবরোধ করে অবস্থান নেন।
একপর্যায়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে ফাঁড়ির ফটক ছেড়ে আবারও সড়কে অবস্থান নেন তারা। বিকেল সাড়ে ৫টার দিকে সড়ক অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।
নিহতের স্বজনদের অভিযোগ, বকুল হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে এজাহারনামীয় আসামিকে ছেড়ে দেওয়ার ঘটনায়ও তারা ক্ষোভ প্রকাশ করেন।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, ইতিমধ্যে তিনজনকে আসামিকে গ্রেফতারের পর তারা আদলতে ১৬৪ ধারায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। এছাড়াও অভিযুক্ত পারভীনকে গ্রেফতারে চেষ্টা চলছে।