
রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের নতুন চালান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১০:২৭

ফাইল ছবি
প্রাথমিক শিক্ষক নিয়োগের ৯ মামলায় রায় জালিয়াতির অভিযোগে আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়াসহ অন্যদের সাজা হবে কি না-সে বিষয়ে শুনানি চলছে।
সোমবার (০২ নভেম্বর) এ বিষয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি শুরু হয়েছে।
আদালতে উপস্থিত আছেন আইনজীবী ছিদ্দিক উল্লাহ। এ সময় আপিল বিভাগের এজলাস ভরে যায় আইনজীবীদের উপস্থিতিতে।
সাম্প্রতিক সময়ে এত বড় জালিয়াতি আর উন্মোচিত হয়নি। এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
এর আগে বৃহস্পতিবার অভিযুক্ত আইনজীবীকে ঢাকা না ছাড়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এ ঘটনায় আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া।
২০২০ সালের একটি রিট মামলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল বাতিল করে নতুন মেধাতালিকা তৈরির নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
ছিদ্দিক উল্লাহ মিয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি মূল আবেদনকারীকে বাদ দিয়ে নতুন করে সহ-আবেদনকারী যুক্ত করার ক্ষেত্রে নিয়মিত প্রক্রিয়া অনুসরণ করেননি। এমনকি মূল আবেদনকারীদের বাদ দিয়ে পরবর্তীতে যুক্ত হওয়া আবেদনকারীদের পক্ষে আদেশ দেওয়া হয়। প্রাথমিক শিক্ষক নিয়োগসংক্রান্ত এমন ৯টি মামলায় জালিয়াতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসব রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে লিভ টু আপিল করে।
এদিকে, বিতর্কিত রায় দেওয়া হাইকোর্টের সাবেক বিচারপতি নাঈমা হায়দারের অন্যান্য রায়ও পর্যালোচনা করা প্রয়োজন বলে সর্বোচ্চ আদালতকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।