
দুই বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া ২১ আগ্নেয়াস্ত্র, ঝুঁকিতে জননিরাপত্তা
প্রতিবেদক, সিরাজগঞ্জ
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে এক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের সলঙ্গায় প্রায় ৯০০ গ্রাম হেরোইন রাখার দায়ে রফিকুল ইসলাম নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক আবু খান শাহীন কনক আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাদারপুরের ডিমভাঙা গ্রামের মৃত শওকত আলীর ছেলে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনিছুর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (১) এর টেবিলের ৮ (গ) ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৩ আগস্ট সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন রামারচরের নেছারিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এলাকায় মহাসড়কে মাদকবিরোধী অভিযান চালান র্যাব-১২ সদস্যরা। এ সময় নাটোর থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিথি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়।
পরে এ ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র্যাব-১২-এর ডিএডি মো. আমজাদ আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।