
বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ১২:২৬

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির সঙ্গে সংবাদভাষ্যের এআই নির্মিত চিত্র
বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট কয়লাভিত্তিক না করে, ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বুধবার (৭ অক্টোবর) একনেক শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ২০১২ সালে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য মোট ১,৮৩৪ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। এর মধ্যে ব্লক-বির ৯১৮.৫০ একর জমিতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে না করে ২ হাজার ৪শ ৯৮ কোটি টাকা ব্যয়ে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সরকার।
সৌর বিদ্যুৎ প্রকল্পটিতে ব্যাটারির স্টোরেজ ৮ ঘণ্টা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যার প্রতি ইউনিট বিদ্যুতের দাম হবে ৭ টাকা এবং প্রকল্পটি বাস্তবায়িত হবে ২০৩১ সালে, যোগ করেন জোনায়েদ সাকি।
তিনি বলেন, যাত্রী দুর্ভোগ কমাতে দুই হাজার ৭শ ৬৯ কোটি টাকা ব্যয়ে রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ ইঞ্জিন কেনা হবে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম ঘুরানো রেলপথকে সোজা করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার, এতে সময় ভ্রমণে সময় কমবে ২-৩ ঘণ্টা।
প্রতিমন্ত্রী আরও বলেন, সিটি করপোরেশনের প্রকল্পের গুণগত মান সরকার গুরুত্ব দিয়ে দেখছে। যদি ৩ বছরের মধ্যে ভবন নষ্ট হয় তার দায় নিতে হবে ঠিকাদারকে।