
মালয়েশিয়ায় যেভাবে হবে কর্মী নিয়োগ
মহানগর ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৫:৫৯

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্টের ভাষণ বয়কট করেছে বাংলাদেশ।
‘এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠা সংক্রান্ত সম্মেলন’ (সিআইসিএ)-এর সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ বক্তব্য শুরু হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল সভাকক্ষ থেকে ওয়াকআউট করে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাকুতে আয়োজিত সম্মেলনটিতে ইসরাইলের রাষ্ট্রপ্রধান বক্তব্য দিতে মঞ্চে উঠলে বাংলাদেশ প্রতিনিধিদল তাৎক্ষণিকভাবে কক্ষ ত্যাগ করে প্রতিবাদ জানায়। একই সময়ে আরও একাধিক দেশের প্রতিনিধি দলও ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করে সভা কক্ষ থেকে বেরিয়ে যায়।
এশিয়াজুড়ে আঞ্চলিক সহযোগিতা, নিরাপত্তা ও পারস্পরিক আস্থা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হচ্ছে সিআইসিএর সপ্তম শীর্ষ সম্মেলন। এতে সংস্থাটির সদস্য ও অংশগ্রহণকারী দেশগুলোর নেতারা এবং জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।