
দুর্গাপূজার ছুটিতে বাড়ি ফেরার পথে পুলিশ সদস্য নিহত
মহানগর ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২০:২৭

আদ-দীনে শপথ নিচ্ছেন নবীন ইন্টার্ন চিকিৎসকরা। সংগৃহীত ছবি
আদ-দীন মেডিকেল কলেজ হাসপাতালে ১৩তম ব্যাচের নবীন ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ ও ইন্টার্ন ইনডাকশন সেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে চিকিৎসাসেবার নৈতিকতা, পেশাগত দায়িত্ব ও মান বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদ-দীন মেডিকেল কলেজের সিনিয়র উপদেষ্টা ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. মো. হারুন আল রশীদ। তিনি নবীন চিকিৎসকদের পেশাদারত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে চিকিৎসাসেবা দেয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. শেখ মহিউদ্দিন ও অধ্যাপক ডা. মো. আফিকুর রহমান। এ ছাড়া আদ-দীন ফাউন্ডেশনের হাসপাতাল ও নার্সিং প্রতিষ্ঠানসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন এবং প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর জামালুন্নেসা নবীন চিকিৎসকদের দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আদ-দীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবদুস সবুর চিকিৎসাসেবার গুণগত মান নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক নীতিমালা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।