
সিইপিজেডে পিকআপের ধাক্কায় ২ পোশাক শ্রমিক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০০

পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সংক্রান্ত পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি। মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামকে পিছিয়ে রাখা যাবে না। পাহাড় ও সমতলের শিক্ষার্থীদের বৈষম্য কমিয়ে আনতে সরকার কাজ করছে। ঢাকার কিংবা পাহাড়ি প্রত্যন্ত অঞ্চলের–যোগ্যতা থাকলে প্রতিটি শিক্ষার্থীর সামনে সমান সুযোগ থাকবে। পাহাড়ি শিক্ষার্থীরাও ই-লার্নিং ও আধুনিক সুবিধা নিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত হবে এবং বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পাবে।
পাহাড়ের ঐতিহ্য ও প্রাকৃতিক পরিবেশ বজায় রেখে টেকসই উন্নয়নের তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, পাহাড়ি নারীদের দূর থেকে পানি সংগ্রহের কষ্ট লাঘবে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি না করে আধুনিক পর্যটন শিল্প গড়ে তোলা, প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেলে বিদ্যুৎ পৌঁছানো এবং ভূমিধস মোকাবিলায় কার্যকর প্রকল্প গ্রহণের নির্দেশ দেন তিনি।
সভায় ২০২৬-২৭ অর্থবছরে বাস্তবায়নাধীন এডিপিভুক্ত মোট ৯৬৪ কোটি ৬৪ লাখ টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আর্থিক ও বাস্তব অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা ও অতুল সরকারসহ রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।