
ডেঙ্গু ও হাম উপসর্গে একদিনে ১৩ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১৩:২৯

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন। ফাইল ছবি
মাদ্রাসায় বলাৎকার কিংবা অশালীন কর্মকাণ্ডের ঘটনা দুঃখজনক ও লজ্জাজনক বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা জানান ধর্মমন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব বিষয়ে নজর রাখছেন। শরিয়াহ অনুযায়ী হারাম ও হালাল কাজের বিষয়ে আরও কঠোর নজরদারি করা হবে।
অন্যায় করলে কাউকে ছাড় দেয়ার সুযোগ নেই উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।’
এর আগে সম্মেলনে দেশের ইমামা সমাজকে কোনো ধরনের উসকানিমূলক কথা না বলে সুন্দর মার্জিত ভাষায় শান্তি প্রতিষ্ঠায় দাওয়াত দেয়ার আহ্বান জানান কাজী শাহ মোফাজ্জাল হোসাইন।
এ সময় খুদবায় সমাজের অসংগতি, মাদক, চাঁদাবাজির অপরাধ সম্পর্কে তুলে ধরার নির্দেশ দেন মন্ত্রী।