
পঞ্চগড়ের সীমান্ত এলাকায় পূজার নিরাপত্তায় থাকছে ৬ প্লাটুন বিজিবি
প্রতিবেদক, মেহেরপুর
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২১:৪২

পুলিশের হাতে আটক অভিযুক্ত ছেলে শাহাবুল। ছবি: সংগৃহীত
মেহেরপুর জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত বাবাকে ধারালো ডাসা দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বাবার নাম হাবেল (৭০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বাবা ও ছেলের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সকালে ছেলে শাহাবুল নিজেদের জমিতে কাজ করতে যাওয়ার সময় জানতে পারেন, তার বাবা তাদের জমিটি গোপনে অন্য একজনের কাছে বর্গা দিয়েছেন। এ নিয়ে ওই বর্গা চাষির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তিনি। পরে ক্ষুব্ধ হয়ে দুপুরে বাড়ি ফিরে আসেন শাহাবুল।
বাড়িতে এসে তিনি দেখতে পান তার বাবা নিজ ঘরে বিছানায় ঘুমিয়ে আছেন। এ সময় ঘাস কাটার ধারালো ডাসা দিয়ে ঘুমন্ত বাবা হাবেলের গলায় কোপ দেন শাহাবুল। এতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত শাহাবুল নিজেই ধরা দেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই হাবেলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।