
আমরা ভারতের বিরুদ্ধে নই, আধিপত্যের বিরুদ্ধে: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক
ফেরদৌস লিপি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ১:৪

চট্টগ্রামে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: সময় সংবাদ
দেশের অন্যতম শীর্ষস্থানীয় জাহাজ মেরামত ও নির্মাণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (৮ অক্টোবর) পরিদর্শনকালে তিনি সিডিডিএলের অবকাঠামোগত সুবিধা, জাহাজ মেরামত ও নির্মাণ কার্যক্রম এবং সার্বিক পরিচালন ব্যবস্থা সরেজমিন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী সিডিডিএল-এর সক্ষমতা ও কারিগরি দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এর আগে তিনি সিডিডিএল এসে পৌঁছালে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোহাম্মদ জয়নাল আবেদীন তাকে স্বাগত জানান। রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, দেশের সামুদ্রিক খাতের উন্নয়ন, নিরাপত্তা ও শিল্পায়নের লক্ষ্যে ১৯৮৫ সালে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে সিডিডিএল।
পরবর্তীতে বিভিন্ন কারণে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির সম্মুখীন হয় এবং এর কার্যক্রম পরিচালনা ক্রমশ দুর্বল হয়ে পড়ে। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির কার্যক্রমকে পুনরুজ্জীবিত ও গতিশীল করার লক্ষ্যে ২০১৫ সালের ২৩ ডিসেম্বর সিডিডিএলকে নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয়।
পরবর্তীতে নৌবাহিনীর তত্ত্বাবধানে আন্তর্জাতিক মান বজায় রেখে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সিডিডিএল এ পর্যন্ত ১০৩৬টি দেশি-বিদেশি জাহাজ সফলভাবে মেরামত করেছে।
পাশাপাশি কন্টেইনার ভেসেল ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জন্য উল্লেখযোগ্য সংখ্যক পন্তুন নির্মাণ করেছে। সিডিডিএল জাহাজের ড্রাই ডকিং ও ভাসমান অবস্থায় মেরামত সেবা প্রদান করছে।
সরকারের ‘মেইড ইন বাংলাদেশ’ নীতির আলোকে দেশের প্রতিরক্ষা শিল্পে দেশীয় প্রযুক্তির বিকাশ ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সিডিডিএল আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো, প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষ জনবল উন্নয়নের পাশাপাশি সম্ভাব্য সহযোগী প্রতিষ্ঠান নির্বাচন এবং প্রাথমিক কারিগরি ও প্রক্রিয়াগত কার্যক্রম এগিয়ে নেয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে ভবিষ্যতে বাংলাদেশে ফ্রিগেটসহ আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের সক্ষমতা আরো বৃদ্ধি পাবে এবং প্রতিরক্ষা শিল্পে দেশীয় সক্ষমতা ও আত্মনির্ভরতা অর্জনের পথ আরো সুগম হবে।