
সারের ডিলার নিয়োগ নিয়ে সংবাদ সম্মেলন করায় হামলার অভিযোগ, আহত ৪
প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৩:৩৮

চাঁদপুরের মতলব উত্তরের ষাটনলের সটাকি লঞ্চঘাটের কাছে মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে নৌ পুলিশের একটি স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও পুলিশের একটি শটগান নদীতে তলিয়ে যায়।
সোমবার (১২ অক্টোবর) সকালে লঞ্চঘাট থেকে প্রায় ৫০০ মিটার দূরে এ ঘটনা ঘটে। তবে রাত ১০টা পর্যন্ত তা উদ্ধার হয়নি।
চাঁদপুরে নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানের সময় স্পিডবোটটি ডুবে যায় এবং পুলিশের একটি শটগান পানির নিচে তলিয়ে যায়
চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, ডুবে যাওয়া স্পিডবোটটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। তবে শটগান উদ্ধারে ঘটনাস্থলে ডুবুরি দল নামানো হয়েছে।