
মালেয়শিয়ার বাংলাদেশ থেকে কর্মী যাবে ডিসেম্বরে: শ্রমমন্ত্রী
প্রতিবেদক, হিলি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১৮:১৮

কবর জিয়ারতে সমাজকল্যাণ মন্ত্রীসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। ছবি: সময় সংবাদ
দিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মরহুম অধ্যাপক আকরাম হোসেন মন্ডলের কবর জিয়ারত করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার বড় ডাংগা পাড়া গ্রামে মরহুমের কবর জিয়ারত করেন মন্ত্রী। পরে কবরের পাশে দুটি গাছের চারা রোপণ করেন তিনি।
এ সময় মন্ত্রী বলেন, বিএনপির দুঃসময়ে অধ্যাপক আকরাম হোসেন মন্ডলের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দলের কঠিন সময়ে তিনি নেতাকর্মীদের পাশে থেকে সংগঠনকে সুসংগঠিত করতে কাজ করেছেন। হাকিমপুর উপজেলায় বিএনপিকে এই অবস্থায় এগিয়ে নেয়ার পেছনে তার ত্যাগ ও অবদান স্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, গত রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ১১ টায় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক তা আকরাম হোসেন মন্ডল। তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গরে শোকের ছায়া নেমে আসে।