
অতিরিক্ত ডিআইজি টুটুল বরখাস্ত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২১:৪

ছয় বছর ধরে তালাবদ্ধ এস্কেলেটর ফুটওভার ব্রিজ। ছবি: সময় সংবাদ
অযত্ন, অবহেলায় ছয় বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে চট্টগ্রামের প্রথম চলন্ত ফুটওভার ব্রিজ। ৪ কোটি টাকার চলন্ত সিড়িযুক্ত ব্রিজটি সাধারণ মানুষের কোন কাজেই আসেনি। সঠিক পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণের অভাবে এ স্থাপনার সুফল মেলেনি, বলছেন নগরপরিকল্পনাবিদ ও স্থানীয়রা।
অপরিকল্পিত উল্লেখ করে সিটি মেয়র বলছেন, এস্কেলেটর নয়, ম্যানুয়েল ফুটওভার ব্রিজ হিসেবে শিগগিরই ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ের সামনে নিয়ে আসা হবে।
২০২০ সালে জাকির হোসেন সড়কে ডায়াবেটিস হাসপাতালের সামনে এস্কেলেটর যুক্ত ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হয়। এটিই নগরীর একমাত্র ও প্রথম চলন্ত সিঁড়ির ফুটওভার ব্রিজ। ব্রিজটিতে ওঠার জন্য লাগানো হয়েছিল দুটি এস্কেলেটর। নির্মাণ ব্যয় হয় ৪ কোটি টাকা।
সিঁড়ির দুই পাশের ফটকে ঝুলিয়ে দেওয়া হয়েছে তালা। এ কারণে লোকজনের ইচ্ছে থাকলেও এটি ব্যবহার করতে পারছেন না। নগরীর জাকির হোসেন সড়কের চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সামনে এ ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হয়েছে। হাসপাতালে আসা রোগী-স্বজনদের নিরাপদে সড়ক পারাপারের জন্যই সাধারণ সিঁড়ির পাশাপাশি ব্রিজটিতে যুক্ত করা হয়েছিল চলন্ত সিঁড়ি। কিন্তু ফুটওভার ব্রিজে চলন্ত সিড়ি চালুর মাত্র দুই মাসের মধ্যে সেটি বন্ধ করে দেওয়া হয়। এরপর কেটে গেছে ছয় বছর। বর্তমানে এস্কেলেটর দুটি সম্পূর্ণ অচল। নষ্ট হয়ে গেছে যন্ত্রাংশ। চুরিও হয়ে গেছে মূল্যবান অনেক অংশ। সন্ধ্যার পর পরিণত হয় মাদকসেবী ও মাদক কারবারীদের আড্ডাস্থলে।
এলাকার বাসিন্দা সুমন বলেন, করোনা মহামারি শেষ হলেও ফুটওভার ব্রিজটি আর চালু হয়নি। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ফুটওভার ব্রিজটি এই এলাকায় স্থাপন করা হয়েছিল। কিন্তু এখন মানুষ আর এটি ব্যবহার করতে পারছে না।
নগরপরিকল্পনাবিদ শাহরিয়ার খালেদ বলেন, কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বিদ্যুৎচালিত এস্কেলেটর ফুটওভার ব্রিজটি নির্মাণ করায় পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
অপরিকল্পিত উল্লেখ করে সিটি মেয়র জানান, ব্রিজটিকে ঠিক করে ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ের সামনে নিয়ে আসা হবে।
২০২০ সালের ৩০ জানুয়ারি ফুটওভার ব্রিজটির উদ্বোধন করা হয়েছে।