
রাশিয়ায় পাচার হওয়া ৩০ বাংলাদেশির ২০ জনই যুদ্ধে নিহত, ফিরেছেন মাত্র ২ জন
মহানগর ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৪:৪৫

ভয়াবহ আগুনে দাউ দাউ করে জ্বলছে টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা। ছবি: সংগৃহীত
ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর মোট ২৩টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এর আগে, সকাল সোয়া ১০টার দিকে টঙ্গীর বেক্সিমকো রোডে অবস্থিত কারখানাটির দ্বিতীয় ইউনিটের চারতলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে বিপুল পরিমাণ ওষুধ তৈরির কাঁচামাল ও দাহ্য কেমিক্যাল থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়।
সময় বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় তা নেভাতে যোগ দেয় ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ও সেনাবাহিনীর ৩টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করে গাজীপুর সিটি করপোরেশনের কর্মীরাও।
অগ্নিকাণ্ডে এ পর্যন্ত কারখানার দুই শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আতঙ্কে ভবন থেকে বের হতে গিয়ে ও ধোঁয়ায় অসুস্থ হয়ে তারা আহত হন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আগুনের খবর ছড়িয়ে পড়লে পুরো কারখানা এলাকায় চরম আতঙ্ক তৈরি হয়। শুরুতেই টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট গিয়ে কাজ শুরু করে। তবে পরিস্থিতি জটিল হওয়ায় দ্রুত ঢাকার উত্তরা, কুর্মিটোলা ও গাজীপুরের বিভিন্ন স্টেশন থেকে আরও ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট একযোগে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।