
অবশেষে বৃদ্ধা মায়ের দায়িত্ব নিলেন সেই ছেলে, চাইলেন ক্ষমা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ৭:২১

হাইকোর্ট পর্যবেক্ষণে বলেন, দেওয়ানি চুক্তি বা আইনের সুস্পষ্ট ব্যত্যয় ঘটিয়ে কোনো অবস্থাতেই দেনমোহরের কোনো অংশ কমানোর এখতিয়ার আদালতের নেই।
বিয়ের সময় বকেয়া রাখা দেনমোহর পরবর্তীতে স্ত্রী দাবি করা মাত্রই স্বামীকে তা তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
গত ৩ সেপ্টেম্বর বিচারপতি আবদুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন। মঙ্গলবার (৬ অক্টোবর) ৩২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
পূর্ণাঙ্গ রায়ে আদালত পর্যবেক্ষণ দিয়ে বলেন, আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো স্বামী যদি দেনমোহর পরিশোধে অযথা গড়িমসি বা কালক্ষেপণ করে এবং স্ত্রীকে দেনমোহর আদায়ের জন্য আদালতের দ্বারস্থ হতে বাধ্য করে, তবে সংশ্লিষ্ট বিচারিক আদালত স্বামীকে মূল দেনমোহরের পাশাপাশি স্ত্রীকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারবে।
হাইকোর্ট তার পর্যবেক্ষণে আরও স্পষ্ট করেন, দেওয়ানি চুক্তি বা আইনের সুস্পষ্ট ব্যত্যয় ঘটিয়ে কোনো অবস্থাতেই দেনমোহরের কোনো অংশ কমানো, হ্রাস করা কিংবা মওকুফ করার আইনি এখতিয়ার কোনো আদালতের নেই।