
ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ১৮:৫৯

প্রতীকী ছবি
চট্টগ্রাম নগরের চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) মোটরসাইকেলে পিকআপভ্যানের ধাক্কায় দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে সিইপিজেডের ৫ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: তামান্না নগরের কলসির দীঘিরপাড় এলাকার ওয়াসিম চৌধুরী পাড়ায় থাকতেন। তার স্থায়ী ঠিকানা বাগেরহাটের মোড়েলগঞ্জে ও মো. খলিল ইপিজেডের ফ্রি পোর্ট, নিউমুরিং এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৯টার দিকে সিইপিজেডের ৫ নম্বর সড়কে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শ্রমিক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। দুই শ্রমিকের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।