
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

রোববার (১৮ অক্টোবর) বাগদাদে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের ৫২তম কাউন্সিল অধিবেশনের ফাঁকে এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী আলয়েভ বাখরোমজন জুরাবোয়েভিচ।
বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী আলয়েভ বাখরোমজন জুরাবোয়েভিচের সঙ্গে এক বৈঠক করেছেন।
রোববার (১৮ অক্টোবর) ইরাকের বাগদাদে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৫২তম কাউন্সিল অধিবেশনের ফাঁকে তারা এ বৈঠকে মিলিত হন।
এ বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, আকাশপথে যোগাযোগ, পর্যটন, বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সমর্থন এবং ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন দুই মন্ত্রী বলেও জানানো হয়।
১৭ ও ১৮ অক্টোবর বাগদাদে অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিল অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
এর আগে ১৭ অক্টোবর অধিবেশনের পূর্ণাঙ্গ সভায় বক্তব্য দেন তিনি।