
চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৮:৩৫

রাজধানীর চকবাজারে একটি দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, চকবাজারের ছোট কাটারা এসি মসজিদের পাশে মনজুর খান প্লাজার ছয়তলায় দোকানে আগুন লাগে। ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।