
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১৬:৫

মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ছবি: সময় সংবাদ
সময় টেলিভিশনে সংবাদ প্রচারের পর মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা রাসেল ও রাব্বিুসহ ৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া ৯টি মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত একটি অটোরিকশা।
রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি মসজিদের পাশ থেকে গত ২ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে চুরি হয় বেসরকারি চাকরিজীবী আবদুল্লাহ নজরের মোটরসাইকেল। একইভাবে আরও কয়েক জায়গা থেকে মোটরসাইকেল চুরি করে চোর চক্র। এ নিয়ে সংবাদ প্রচার করে সময় টিভি।
বিষয়টি নজরে এলে অভিযানে নামে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৮ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, ঢাকা, নোয়াখালী ও কুমিল্লা থেকে মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৯টি চোরাই মোটরসাইকেলে ও চুরির কাজে ব্যবহৃত একটি অটোরিকশা।
মো. শফিকুল ইসলাম জানান, মোটরসাইকেল টার্গেট করার পর অটোরিকশা নিয়ে সেখানে হাজির হয় চোর চক্র। সুযোগ বুঝে বিশেষ চাবি ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যেই মোটরসাইকেল নিয়ে উধাও হয়ে যায় তারা। পরে তাদেরই নির্ধারিত বিক্রয় প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।
গ্রেফতার চোর চক্রের সদস্য রাসেলের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির ১৫টি মামলা এবং আমির ফয়সাল ওরফে রাব্বির বিরুদ্ধে ৭টি চুরির মামলা আছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার।