
লংমার্চ প্রত্যাহার করে সংসদে ফিরুন, বিরোধী দলকে মীর শাহে আলম
প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪৩

বিষধর গোখরা সাপের কামড়ে অসুস্থ হয়ে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ইকবাল হোসেন। ছবি: সময় সংবাদ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাড়িতে বাক্সে পোষা বিষধর গোখরা সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইকবাল হোসেন (৪৫) নামের এক কাঠমিস্ত্রি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার ভূঁইয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। সাপের ছোবলে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্বজনরা জানান, প্রায় তিন মাস আগে মাছ ধরতে গিয়ে জালে একটি বিষধর গোখরা সাপ আটকা পড়ে ইকবাল হোসেনের। পরে সাপটি না মেরে তিনি বাড়িতে নিয়ে আসেন এবং একটি বাক্সে আটকে রেখে পুষতে শুরু করেন। নিয়মিত দুধ ও ছোট মাছ দিয়ে সাপটিকে খাবার দিতেন তিনি।
ইকবাল হোসেনের স্ত্রী রিনা বেগম জানান, বৃহস্পতিবার সকালে বাক্সে রাখা সাপটিকে খাবার দিতে যান তার স্বামী। এ সময় হঠাৎ সাপটি তার হাতে ছোবল মারে। এতে তিনি দ্রুত অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবিন ইশতিয়াক জানান, সাপের কামড়ে অসুস্থ ইকবাল হোসেনকে হাসপাতালে আনার পরই অ্যান্টিভেনম দেয়া হয়েছে। প্রথমে অবস্থা আশঙ্কাজনক হলেও বর্তমানে তিনি সুস্থতার দিকে। তবে এখনও তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ভূঁইয়াকান্দি গ্রামের বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রি ইকবাল হোসেনের পরিবারে স্ত্রী ছাড়াও দুটি শিশু সন্তান রয়েছে।