
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পড়ে ছিল যুবকের মরদেহ, পরিচয় জানে না কেউ
মহানগর ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫:৫১

বনানী পূজামণ্ডপে দেবী দূর্গার প্রতিমা
শুভ বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। মণ্ডপে-মণ্ডপে বিদায়ের সুর।
বুধবার (২১ অক্টোবর) এ বছরের মতো বিদায় নেবেন দেবী দুর্গা। বছর ঘুরে ফের মর্ত্যলোকে ফিরবেন দশভূজা।
এদিকে, নিরাপত্তার কথা মাথায় রেখে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
রাজধানীতে বিকেল ৪টায় ঢাকেশ্বরী মন্দির থেকে প্রতিমা শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি পলাশী, জগন্নাথ হল, দোয়েল চত্বর, গুলিস্তান মোড়, নবাবপুর রোড ও রায়সাহেব বাজার হয়ে ওয়াইজঘাটে যাবে।
এর আগে, ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হয়। আজ বিজয়া দশমীতে বিসর্জনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শেষ হবে।