
ঢাকা-দাম্মামগামী বিমানের বিজি-৩৪৯ ফ্লাইট স্থগিত
মহানগর ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৪:৩৬

জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং অসদাচরণের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) প্রধান রাসায়নিক পরীক্ষক ড. দুলাল কৃষ্ণ সাহাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের শৃঙ্খলা-৩ শাখা থেকে আজ রোববার (১১ অক্টোবর) এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়, ড. দুলাল কৃষ্ণ সাহা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গেণ্ডারিয়ার কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগারে প্রধান রাসায়নিক পরীক্ষক হিসেবে কর্মরত থাকাকালীন আদালতে সাক্ষ্য প্রদানের নামে ভুয়া সমন ও ভ্রমণ বিবরণী তৈরি করে সরকারি অর্থ উত্তোলন করেন। এ ছাড়া অধিদফতরের অনুমোদন ছাড়া ২৩ বছরে শতাধিকবার দেশের অভ্যন্তরে বিমানে ভ্রমণ করে বেআইনিভাবে ৩ লাখ ১৫ হাজার ৭৫৭ টাকা আত্মসাৎ করেছেন, যা প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।
অভিযোগের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘দুর্নীতি পরায়ণতা’র দায়ে বিভাগীয় মামলা করা হয়। পরবর্তী সময়ে অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শক্রমে তাকে ‘চাকরি হতে বাধ্যতামূলক অবসর প্রদান’ সূচক গুরুদণ্ড দেয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। ড. দুলাল কৃষ্ণ সাহা সবশেষ সিলেটের বিভাগীয় রাসায়নিক পরীক্ষাগারে অতিরিক্ত দায়িত্বে সংযুক্ত ছিলেন।