
গড় মূল্যস্ফীতির চেয়েও বেশি বেড়েছে সাবান-শ্যাম্পুর দাম
প্রতিবেদক, রাঙ্গামাটি
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১৫:৫২

উল্টে যাওয়া জিপটি। ছবি: সংগৃহীত
রাঙ্গামাটির সাজেক ভ্যালি থেকে ফেরার পথে একটি জিপ উল্টে সাত পর্যটক আহত হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) সকালে শিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
আহতরা হলেন, মো. আজাহার মিয়া (৬০), শাহানারা আক্তার (৪৫), মো. আরিফুর রহমান (৩৫), মো. সোহরাব (২৬), নাসরিন (৩৫), মো. শাহজাহান (৪৫) ও মোসা. আশা (১৩)। তারা সবাই মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা থেকে সাজেক বেড়াতে এসেছিলেন।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, সকালে সাজেক পর্যটন কেন্দ্র থেকে খাগড়াছড়ি ফেরার পথে শিজকছড়া এলাকায় পর্যটকবাহী জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সাত পর্যটক আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের একজনের মাথা ফেটে গেছে, অন্য জনের হাত ভেঙে গেছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পর্যটকদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়। শেষ খবর পাওযা পর্যন্ত দুজন খাগগাছড়ি হাসপাতালে ভর্তি আছেন, বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।