
জ্বলন্ত সিগারেট থেকে অবৈধ তেলের গুদামে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ২৩:৫১

আলজিয়ার্সে ২ দেশের মধ্যে সমঝোতা স্মারক সই | ছবি: MoFA
বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে জ্বালানি সহযোগিতা বিষয়ে সমঝোতা হয়েছে। বাংলাদেশের জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং আলজেরিয়ার হাইড্রোকার্বনবিষয়ক মন্ত্রী মোহাম্মেদ আরকাব দুই দেশের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) আলজিয়ার্সে এই সমঝোতা সই হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা উইং।
এ সময় ২ মন্ত্রী জ্বালানি সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে জি-টু-জির আওতায় আলজেরিয়া থেকে বাংলাদেশে এলএনজি, এলপিজি এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির বিষয়টি গুরুত্ব পেয়ছে।
এছাড়াও, বাংলাদেশে এলএনজি ও এলপিজির অবকাঠামো উন্নয়ন এবং তেল-গ্যাস-কয়লা অনুসন্ধানের বিষয়েও দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়েছে।
বৈঠকে জ্বালানিমন্ত্রী বাংলাদেশি প্রকৌশলী-প্রযুক্তিবিদদের জন্য প্রশিক্ষণ আয়োজনে আলজেরিয়াকে অনুরোধ জানিয়েছেন।
এর বাইরেও, আলজেরিয়ার খনিমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।