
কালভার্টে ব্যবহার হলো বাঁশ, প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি
রংপুর, ব্যুারো
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১৮:৪০

রংপুরে আটক হওয়া দুই পুলিশ সদস্য। ছবি: সংগৃহীত
রংপুরে আবাসিক হোটেল থেকে ১৯টি ইয়াবা ট্যাবলেটসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় ইয়াবা সেবনের সরঞ্জামও জব্দ করা হয়। এ ঘটনায় করা মামলায় আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আটক দুই পুলিশ সদস্য হলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কোনাবাড়ি গ্রামের ওমর আলী এবং দিনাজপুরের বিরল উপজেলার মোহনপুর গ্রামের মিথুল ইসলাম।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে তাদের রংপুর মেট্রোপলিটন আদালতে হাজির করা হলে আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি।
এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নগরীর পায়রা চত্বর এলাকার স্কাই ভিউ আবাসিক হোটেলের একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, রংপুর কার্যালয়।
অভিযানকালে ওই কক্ষের খাটের নিচে সিগেরেটের প্যাকেটে রাখা ১৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া ইয়াবা সেবনের পাইপ, চারটি গ্যাস লাইট ও দুটি ফয়েল পেপার জব্দ করা হয়। পরে আটক দুই পুলিশ সদস্যকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, রংপুর কার্যালয়ের পরিদর্শক তাহামুদার রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি বলেন, আদালত দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আটক ওমর আলী এর আগেও চাকরিরত অবস্থায় মাদকসহ গ্রেফতার হয়েছিলেন। বর্তমানে তিনি বরখাস্ত রয়েছেন। অন্যদিকে, মিথুল ইসলাম রংপুর পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।