
সংবিধান সংস্কারে লক্ষ্য অর্জনই বেশি গুরুত্বপূর্ণ: আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১৪:৩৩

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি
জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় অর্থ সহায়তার প্রতিশ্রুতি থাকলেও ক্ষতিগ্রস্ত দেশগুলো পাচ্ছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আসন্ন জলবায়ু সম্মেলন নিয়ে আয়োজিত এক সেমিনারে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। অথচ জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থায়ন এখনও প্রত্যাশা অনুযায়ী আসছে না। অন্যদিকে যুদ্ধের পেছনে বিপুল অর্থ ব্যয়ে একই ধরনের অনীহা দেখা যায় না।’
গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আন্তর্জাতিক অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং অনুদানভিত্তিক সহায়তা নিশ্চিত করাই থাকবে বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার।’
শামা ওবায়েদ বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত। আসন্ন জলবায়ু সম্মেলনে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা হিসেবে নয়, অনুদান হিসেবে আনাই হবে বাংলাদেশের কাজের মূল অংশ।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও তৈরি পোশাক খাতে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে সরকার আশাবাদী উল্লেখ করে তিনি বলেন, ‘জাপান বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। তারেক রহমানের সফরে অবকাঠামো, জ্বালানি, টেকনোলজি, গামেন্টস খাতে জাপানের সঙ্গে সহযোগিতা আরও বাড়বে। বাংলাদেশে জাপানি বিনিয়োগও বাড়বে।’
এদিকে, প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় ডেকে পাঠানো সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘কোনো কর্মকর্তাকে ডেকে পাঠানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত। এতে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে আলাদা কোনো বিষয় নেই।’