
নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির
প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১৮:১

সেতুর সিগন্যালিং ব্যবস্থার পুরো পাইপসহ মূল ক্যাবল চুরি হয়েছে। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় ফের সিগন্যালিং ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাতে দুটি সেতুর সিগন্যালিং সিস্টেমের পাইপসহ মূল ক্যাবল কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা।
প্রতিনিয়ত চুরির ঘটনায় ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। সরাসরি সিগন্যালের পরিবর্তে বিকল্প হিসেবে পাইলটিং পদ্ধতিতে ট্রেন চালানো হচ্ছে। দুদিন আগে চুরির ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, শুক্রবার রাতে আখাউড়া বাইপাস স্টেশনের কিলোমিটার ২০৪/৫-এর কাছে টি-১ স্পেশাল গেটসংলগ্ন দ্বিতীয় সেতুর সিগন্যালিং ব্যবস্থার পুরো পাইপসহ মূল ক্যাবল চুরি হয়েছে। একইভাবে কিলোমিটার ২০৩/৯-এর কাছে এ-১ সেতুর সিগন্যালিং ব্যবস্থার পাইপসহ মূল ক্যাবল কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে এসব চুরির ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঊর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী (সংকেত) মো. জোবায়ের শনিবার সকালে জানান, সাম্প্রতিক সময়ে এমন কোনো দিন নেই যে লোকেশন বক্সের মালামাল চুরি হচ্ছে না। শুক্রবার রাতে চুরি হলো আন্ডার গ্রাউন্ড ক্যাবল। এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পাশাপাশি রেলওয়ে থানায় অভিযোগ দেয়া হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস জানান, দু'দিন আগের চুরির ঘটনায় থানায় অভিযোগ জমা হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।