
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৪:১০

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
অনিয়ম করে ভবন নির্মাণে বিধিমালা চূড়ান্ত হলে সারা দেশের উন্নয়ন কর্তৃপক্ষ আরও শক্ত অবস্থানে থেকে আইন বাস্তবায়ন করতে পারবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর বিভিন্ন ওয়ার্ড ও সড়কের নামকরণ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অনিয়ম করে ভবন নির্মাণ নিয়ে বিধিমালা তৈরি করে সংসদে পাঠিয়েছিলাম। পরে সেটি পর্যালোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীসহ একটি কমিটি করা হয়েছে।
সুইমিংপুল ভাঙতে গিয়ে আরডিএ চেয়ারম্যানকে হুমকি দেয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিষয়টি আমার জানা আছে। প্রশাসনিক পদক্ষেপ নেয়া হচ্ছে। এ ধরনের আইনবহির্ভূত কাজ করলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহি ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি করা হচ্ছে।’
পরে তিনি আরডিএ প্রান্তিক আবাসিক এলাকা ও আরডিএ ওভারপাস উদ্বোধন করেন এবং মেহেরচণ্ডীতে বৃক্ষরোপণ করেন।
এ সময় আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।