
যশোরে পূজা দেখতে যাওয়ার পথে প্রাণ গেল ভাই-বোনের
প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৬:১১

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় নিহত ব্যবসায়ীর মরদেহ দেখতে হাসপাতালে স্বজনরা। ছবি: সময় সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় এক তুলা ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আজিম একই উপজেলার মনাকষা এলাকার হাসানুল হকের ছেলে। পেশায় তিনি তুলা ব্যবসায়ী ছিলেন।
জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে অটোরিকশায় নিজ বাড়ি শিবগঞ্জে যাচ্ছিলেন আজিম। ছত্রাজিতপুর বাজারে অটোরিকশা থেকে ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মুশফিকুর রহমান জানান, ওই ব্যবসায়ীর পায়ের ওপর দিয়ে ট্রাকের চাকা চলে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এ কারণে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, মরদেহ জেলা হাসপাতালে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবরে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।