
দুই বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া ২১ আগ্নেয়াস্ত্র, ঝুঁকিতে জননিরাপত্তা
মহানগর ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ১০:৫১

বুধবার (৭ অক্টোবর) বিকেলে সাভার উপজেলা পরিষদ হলরুমে আসন্ন শারদীয় দুর্গাপূজার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিশেষ সভায় বক্তৃতা করছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষের পরিচয় এক ও অভিন্ন উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’–এই চেতনাকে ধারণ করে দেশ গঠন করতে হবে। অসাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপতৎপরতা রুখে দিতে সবাইকে সজাগ থাকতে হবে।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে সাভার উপজেলা পরিষদ হলরুমে আসন্ন শারদীয় দুর্গাপূজার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রতি গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, পূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি ও স্থানীয় রাজনৈতিক নেতাদেরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে প্রতিটি পূজামণ্ডপ সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার মনিটরিংয়ের আওতায় রাখার নির্দেশ দেন তিনি।
সামাজিক ব্যাধি প্রতিরোধ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল সম্ভব নয়; এর জন্য পরিবার ও সমাজকেও এগিয়ে আসতে হবে। কিশোর অপরাধ ও গ্যাং কালচার রোধে অভিভাবক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সজাগ ভূমিকার তাগিদ দেন তিনি।
পাশাপাশি পূজামণ্ডপ সংলগ্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জমানো পানি পরিষ্কার ও মশামুক্ত পরিবেশ বজায় রাখার জন্য স্থানীয়দের সচেতন থাকার আহ্বান জানান সুলতান সালাউদ্দিন টুকু।
ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, সাভার উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বরুণ ভৌমিক নয়ন ও আশুলিয়া থানা পূজা উদ্যাপন কমিটির সভাপতি আশীষ কুমার নাগ। সভা পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।