
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১৪:১

সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ছবি সংগৃহীত
সাগরে লঘুচাপ সৃষ্টির পাশাপাশি টানা ৪ দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বুধবার (২১ অক্টোবর) দেয়া নিয়মিত বুলেটিনে এমন তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দক্ষিণপূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় মঙ্গলবার (২৩ অক্টোবর) একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এটি ঘণীভূত হতে পারে। এ অবস্থায় মাসের শেষদিকে দেশে কয়েকদিন টানা বৃষ্টি হতে পারে।
এতে আরও বলা হয়, আগামী ৫ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।