
দুই বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া ২১ আগ্নেয়াস্ত্র, ঝুঁকিতে জননিরাপত্তা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ২২:০৪

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র।
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। ফলে ৫২৫ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে।
কেন্দ্র সূত্রে জানা গেছে, তিনটি ইউনিটের মধ্যে এক নম্বর ও তিন নম্বর ইউনিট চালু ছিল। এ দুটি ইউনিট থেকে প্রতিদিন গড়ে ২০০ থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। তবে সোমবার যান্ত্রিক ত্রুটির কারণে ১২৫ মেগাওয়াট ক্ষমতার এক নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়।
এরপর মঙ্গলবার সকালে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তিন নম্বর ইউনিটও। এতে কেন্দ্রটির তিনটি ইউনিটের সবগুলোই বর্তমানে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।
এদিকে, ১২৫ মেগাওয়াট ক্ষমতার দুই নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে। দীর্ঘ পাঁচ বছরেও ইউনিটটি পুনরায় চালু করা সম্ভব হয়নি।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া দুটি ইউনিট মেরামতের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে ইউনিট দুটি কবে নাগাদ পুনরায় উৎপাদনে আসবে, সে বিষয়ে এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।
দুটি ইউনিট একসঙ্গে বন্ধ হয়ে যাওয়ায় উত্তরাঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় এর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।