
ঢাকা-দাম্মামগামী বিমানের বিজি-৩৪৯ ফ্লাইট স্থগিত
প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৬:৪

সোমবার (১২ অক্টোবর ) দুপুরে মৌলভীবাজারে ব্যবসায়ী হত্যা মামলার আসামিকে আদালতে নেয়া হচ্ছে। ছবি: সময় সংবাদ
মৌলভীবাজারে ব্যবসায়ী দুরুদ মিয়া হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় সাতজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর ) দুপুরে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১২ জুন সকালে মৌলভীবাজারের নাজিরাবাদের নারাইন পাশা গ্রামের ব্যবসায়ী দুরুদ মিয়া তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় একই গ্রামের সাদিক মিয়া আসলে তার কাছে তিনি পাওনা টাকা চান। এতে সাদিক মিয়া ক্ষিপ্ত হয়ে বেড়িয়ে যান। পরবর্তীতে দলবদ্ধভাবে দোকানে এসে ধারালো ছুরি দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যান।
এ সময় দুরুদ মিয়াকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে তার ছেলে মকবুল মিয়া সাদিক মিয়াসহ আটজনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর আজ দুপুরে জেলা ও দায়রা জজ আদালত সাদিক মিয়াকে মৃত্যুদণ্ড ও অপর সাতজনকে বেকসুর খালাস দেন।