
বিশ্বনাথপ্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে নির্বাচন: গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের প্রচারণা
সোয়েব কবীর, লন্ডন
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ১৮:৪৪

লন্ডনে আয়োজিত ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেটওয়ার্কিং সভায় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ছবি: সময় সংবাদ
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে নেটওয়ার্কিং সভা করেছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে লন্ডনে আয়োজিত এ সভায় বিবিসিসিআইয়ের পরিচালক, ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সভায় যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন এবং পেশাগত সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বাংলাদেশের বর্তমান ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ, আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক জোরদার এবং যুক্তরাজ্যের সঙ্গে কার্যকর সম্পৃক্ততা বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে বলেন, এসব সমস্যা মোকাবিলায় সরকার, জনগণ ও প্রবাসীদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বিবিসিসিআই প্রেসিডেন্ট মুহিব চৌধুরীর সভাপতিত্বে ও ডাইরেক্টর জেনারেল মুসলেহ আহমদের পরিচালনায় বক্তব্য দেন বিবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট মাতাব চৌধুরী, ফাইন্যান্স ডাইরেক্টর আবুল কালাম আজাদ, সাবেক প্রেসিডেন্ট রফিক হায়দার, এডভাইজার আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, বিবিসিসিআই লন্ডন রিজিওনাল চেয়ারম্যান শফিকুল ইসলাম, ডাইরেক্টর ইন্টারন্যাশনাল গোলাম কিবরিয়া ওয়েছ, ডাইরেক্টর মিসবাহ চৌধুরী, রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী, সাংবাদিক মিসবাহ জামাল, সাপ্তাহিক সুরমা সম্পাদক শামসুল আলম লিটন, ব্যারিস্টার লিটন আফিন্দি ও অ্যাডভোকেট আবুল হাসনাত।
বিবিসিসিআই প্রেসিডেন্ট মুহিব চৌধুরী বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী সেতুবন্ধন গড়ে তুলতে বিবিসিসিআই বাণিজ্য, বিনিয়োগ, সংলাপ ও সহযোগিতার সুযোগ তৈরিতে কাজ করছে। এ ধরনের নেটওয়ার্কিং সভা ব্যবসায়ী সম্প্রদায়ের পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে।
ডাইরেক্টর জেনারেল মুসলেহ আহমদ বলেন, ‘ব্যবসায়ী সম্প্রদায়কে নীতিনির্ধারক ও বিশিষ্ট নেতাদের সঙ্গে সম্পৃক্ত করে অর্থবহ সংলাপ ও সহযোগিতার সুযোগ তৈরি করা বিবিসিসিআইয়ের অন্যতম অগ্রাধিকার।’